১৯৯৬ ব্যাচের ছাত্র পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী।

প্রাক্তন ছাত্র ডা. মো. ফজলুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুল বারী। স্বাগত বক্তব্য রাখেন ফয়সল আহমদ।পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন প্রিন্সিপাল আব্দুল হান্নান ও প্রাক্তন ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর। অতিথির বক্তব্যে প্রাক্তন প্রিন্সিপাল আব্দুল হান্নান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানবিক গুনাবলী সম্বলিত জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেন, জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এ অঞ্চলের শিক্ষার্থীদের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার লক্ষ্যে আমাদেরকে একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে।

প্রাক্তন ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর তার বক্তব্যে জামেয়া স্কুল এন্ড কলেজের দায়িত্ব পালনকালে প্রতিটি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশের প্রশংসা করে বলেন, এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমাদের অহংকার। আমরা তাদের জন্য দোয়া করি তারা সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণে নিবেদিত হবে।সভাপতির বক্তব্যে কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তী পালনে বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মঈদ চৌধুরী, আবুল কালাম আজাদ, মুহাম্মাদ আব্দুল জলিল, এখলাছুর রহমান, মো. এনামুল হক, আশরাফ আলী, জাকারিয়া আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, বর্তমান শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রব।

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ১৯৮৯ ব্যাচের ছাত্র সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের রিসোর্স পারসন মো. এমদাদুল হক সিদ্দিকী, ১৯৯০ ব্যাচের ছাত্র সিসিকের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, ১৯৯০ ব্যাচের ছাত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ টিপু (DVM, MS in Microbiology, Ph.D (BAU)), ১৯৯৩ ব্যাচের ছাত্র গাজী টিভির (জিটিভি) জয়েন্ট নিউজ এডিটর সালাম ফারুক, ১৯৯৫ ব্যাচের ছাত্র সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সনোলজিষ্ট ডা. আহমদ সুফিয়ান, ১৯৯৬ ব্যাচের ছাত্র কানাডা প্রবাসী সাংবাদিক ফুজেল আহমদ, ১৯৯৬ ব্যাচের যুক্তরাষ্ট্র প্রবাসী মারুফ আহমদ।

অনুষ্ঠানে ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদেরকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত সকলকে জামেয়ার পক্ষ থেকে উপহার হিসেবে ২০২৪ সালের ক্যালেন্ডার ও কলম বিতরণ করা হয়।

১৯৯৩ ব্যাচের জিটিভির বার্তা সম্পাদক সালাম ফারুক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আলি আখতার তাঁদের প্রতিক্রিয়ায় উল্লেখ করেন যে, ’৯৬ ব্যাচের সার্বিক আয়োজন ছিল অত্যন্ত চমৎকার এবং সুচিন্তিত। এই ব্যাচের সদস্যরা আজ বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠিত – ডাক্তার, প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, শিক্ষক ও প্রবাসী – তাদের পেশাদারিত্ব এবং দক্ষ ব্যবস্থাপনা যে কোনও ব্যাচের জন্য শিক্ষণীয় উদাহরণ।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ, পরামর্শ, আবেগভরা কথামালা – সব মিলিয়ে অনুষ্ঠানটি এক হৃদয়গ্রাহী মিলনমেলায় পরিণত হয়। শেষে শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান এবং নৈশভোজের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটে।

সত্যিই, ’৯৬ ব্যাচের এই সফল পুনর্মিলনী জামেয়া পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করলো। তাদের জন্য রইল অগাধ শুভকামনা ও ভালোবাসা।

Jamia 1996 Batch | Réunion 26 January 2024 | Shahjalal Jamia Islamia School and College

তথ্যসুত্র – সিলেটের বহুল প্রচলিত পত্রিকা দৈনিক জালালাবাদে নিউজ

Discover more from Jamia Alumni Network

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading