Golden Jubilee – 50th Anniversary Celebrations 2028
Golden Jubilee – 50th Anniversary Celebrations 2028.
শাহজালাল জামেয়ার সুবর্ণজয়ন্তী ২০২৮
১৯৭৮ থেকে ২০২৮ – পাঁচ দশকের গৌরবময় পথচলা উদযাপনে প্রস্তুত হচ্ছে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।

১৭ অক্টোবর ২০২৬, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি সভায় দেশ-বিদেশে অবস্থানরত সর্বাধিক জামেয়ানের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন জরিপ (Poll) পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সব দেশী ও প্রবাসী জামেয়ানদের সুবিধা বিবেচনায় নিয়ে জরিপের ফলাফল, ব্যাচ প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপনের চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে, ইনশাআল্লাহ।
পাশাপাশি সুবর্ণজয়ন্তী স্মরণিকায় সকল প্রজন্মের জামেয়ানদের পরিচয় তুলে ধরতে প্রাক্তন শিক্ষার্থীদের নাম, এসএসসি ব্যাচ, বর্তমান দেশ এবং সম্মতি সাপেক্ষে ছবি সংগ্রহ করা হচ্ছে।
জামেয়ার ২৫ বছর পূর্তি স্মরণিকায় প্রকাশিত প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি দেখুন। ইনশাআল্লাহ, একইভাবে সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) স্মরণিকায়ও সকল প্রজন্মের জামেয়ানদের নাম, ব্যাচ ও সম্মতি সাপেক্ষে ছবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
প্রিয় জামেয়ান, নিচের ফরমটি পূরণ করে আপনার সুবিধাজনক সময় নির্বাচন করুন, তথ্য প্রদান করুন এবং মূল্যবান মতামত জানান।
💙 আমাদের লক্ষ্য – প্রতিটি জামেয়ানের অংশগ্রহণে একটি স্মরণীয় সুবর্ণজয়ন্তী উদযাপন!
আমাদের জামেয়া, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব!
Once a Jamian, Always a Jamian.
ফরমটি এখানে দেখা না গেলে বা লোড না হলে, অনুগ্রহ করে এই লিংকে ক্লিক করে সরাসরি ফরমটি খুলুন।
