শাহজালাল জামেয়ার প্রবীণ শিক্ষক এনামুল হকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

৪০ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রবীণ শিক্ষক জনাব এনামুল হক। ৩১শে জানুয়ারি ২০২৪ এ জামেয়ার ক্যাম্পাস এ শিক্ষার্থীদের প্রিয় এই শিক্ষককে বিদায় জানাতে ক্যাম্পাসে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে সতীর্থ, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বিদায় জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস প্রিন্সিপাল ও দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মুহাম্মদ আব্দুশ শাকুর, এবং সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হান্নান।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক আব্দুর রব, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল মইদ চৌধুরী, সাবেক সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, ৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এমদাদুল হক সিদ্দিকী, ৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. ফজলুল হক সোহেল, এবং ৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. হোসাইন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুহিব আলী।

বিদায়ী শিক্ষক এনামুল হক তাঁর আবেগঘন বক্তব্যে বলেন,

“শাহজালাল জামেয়ায় আমার শিক্ষকতা জীবনের শুরু এবং শেষ – এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ছাত্রদের ভালোবাসাই আমাকে এই পেশায় ধরে রেখেছে, অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকলেও তাদের ছেড়ে যেতে পারিনি। এই ভালোবাসার স্মৃতি নিয়েই জীবনের বাকি সময় কাটাতে চাই।”

বক্তারা স্মৃতিচারণ করে বলেন,

“একজন জনপ্রিয় শিক্ষকের বিদায় যেন একটি বহমান নদীর হঠাৎ ছন্দপতন। এনামুল হক স্যার ছিলেন এক বিনয়ী, পরিশ্রমী ও ছাত্রবান্ধব শিক্ষক, যার শূন্যতা পূরণ করা অসম্ভব।”

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এনামুল হক স্যারকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল আবহ।

শেষে শাহজালাল জামেয়া পরিবার এই নিবেদিতপ্রাণ শিক্ষকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও প্রশান্তিময় জীবন কামনা করে।

Discover more from Jamia Alumni Network

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading