জামেয়ার গর্ব ২০০৭ ব্যাচের মঞ্জুর এলাহী সামি – সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ

জামেয়া পরিবারে আবারও এক উজ্জ্বল অর্জনের খবর। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ব্যাচ ২০০৭ – এর প্রাক্তন শিক্ষার্থী মঞ্জুর এলাহী সামি সম্প্রতি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট এ এ সহকারী পাবলিক প্রসিকিউটর (APP) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয় – জামেয়ানদের সামগ্রিক অগ্রযাত্রায় এক অনন্য সংযোজন। একজন জামিয়ান হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনসেবায় ভূমিকা রাখা সত্যিই অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক।

মঞ্জুর এলাহী সামির এই সাফল্যে আমরা আন্তরিকভাবে গর্বিত।
তাঁর কর্মজীবন আরও সমৃদ্ধ হোক, তিনি যেন সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে পারেন gএই দোয়া ও শুভকামনা রইল।

জামেয়া তোমার জন্য গর্বিত, সামি! 🤲🏻✨

Manjur Elahi Sami, 2007 Batch

Discover more from Jamia Alumni Network

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading