শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ১৯৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও লন্ডন প্রবাসী সৈয়দ মোসাদ্দিক তাঁর কয়েকজন সহপাঠীসহ প্রিয় স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া পরিদর্শনে আসেন ২৭ অক্টোবর ২০২৪।
তারা কিছু সময় প্রিন্সিপালের কক্ষে অবস্থান করেন এবং জামেয়া ও জামেয়ার ছাত্রাবাস নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করেন। অতীতের দিনগুলির গল্পে ক্যাম্পাসটি এক সময়ের উষ্ণ স্মৃতিতে ভরে ওঠে।
পরবর্তীতে তারা জামেয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী এবং সাবেক ভাইস-প্রিন্সিপাল জনাব আব্দুস শাকুর সাহেবের বাসভবনে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁদের জন্য দোয়া করেন।
জামেয়ার পক্ষ থেকে ’৮৮ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য অন্তরভরা শুভেচ্ছা ও দোয়া জানানো হয়েছে। আল্লাহ তায়ালা সবার জীবন ও কর্মে বরকত দান করুন, আমিন।
1988 Batch Visits Jamia, 27 October 2024


