সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার রামপ্রসাদ গ্রামের কৃতি সন্তান তাহমিদুর রব সাকিব এর সাফল্যে গর্বিত শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিবার। তিনি জামেয়ারই একজন প্রাক্তন শিক্ষার্থী – ২০২৩ সালে SSC পরীক্ষা পাশ করেছেন এবং একই সঙ্গে জামেয়ার সম্মানিত সিনিয়র শিক্ষক আব্দুর রব সাহেবের সুযোগ্য সন্তান।
২০২৫ সালের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৬o৭তম স্থান অর্জন করে তাহমিদুর রব সাকিব ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এই সাফল্য তাঁর ব্যক্তিগত অধ্যবসায় ও নিষ্ঠার ফল, পাশাপাশি এটি জামিয়ার শিক্ষার মান ও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের এক উজ্জ্বল প্রতিফলন।
জামেয়ার পরিবেশে বেড়ে ওঠা, শৃঙ্খলা ও মূল্যবোধের শিক্ষা গ্রহণ, এবং একজন শিক্ষকের সন্তান হিসেবে দায়িত্ববোধ ও পরিশ্রমকে সঙ্গী করেই তাহমিদুর এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর এই সাফল্য শুধু পরিবার নয়, বরং জামিয়ার বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্যও এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।
তাহমিদুর রব সাকিব শুধু মেডিকেল কলেজে ভর্তির মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রাখেননি, বরং শিক্ষাজীবনের শুরু থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল কার্যক্রমেও অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হিসেবে তিনি বিভিন্ন সময় বিজ্ঞান অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, ডিজিটাল উদ্ভাবনী মেলা, মেডিকেলভিত্তিক প্রতিযোগিতা এবং বইপাঠ কর্মসূচিতে সফল অংশগ্রহণের মাধ্যমে নিজের বহুমাত্রিক প্রতিভা তুলে ধরেন।
তিনি ২০১৮ সালে দি সিলেট ইসলামিক সোসাইটির ৬ষ্ঠ শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে স্থান অর্জন করেন। ২০১৯ সালে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির Book Reading Programme সফলভাবে সম্পন্ন করেন এবং একই বছর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের Principal’s Award অর্জন করেন। ২০২২ সালে জেলা প্রশাসন, সিলেট আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় “উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ” বিভাগে মাধ্যমিক পর্যায়ে ২য় স্থান অর্জন করে তাঁর উদ্ভাবনী চিন্তাশক্তির পরিচয় দেন।
বিজ্ঞানমনস্কতায়ও তাহমিদুর ছিলেন উজ্জ্বল। ২০২৩ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত BAS-FSIBL Divisional Science Olympiad এ ৬ষ্ঠ স্থান অর্জন করেন। ২০২৫ সালে Sylhet Agricultural University-তে অনুষ্ঠিত BDBO Bangladesh Biology Olympiad-এ সাফল্যের স্বাক্ষর রাখেন। একই বছরে Medico আয়োজিত BioStar 2025 প্রতিযোগিতায় বিজয়ী হন এবং Medilogy National Champ 2025 (Sylhet Zone) এ ৫ম স্থান অর্জন করেন।
তাঁর এই ধারাবাহিক অর্জন প্রমাণ করে যে, তিনি শুধু একাডেমিকভাবেই নয়, বরং বিজ্ঞান, উদ্ভাবন, পাঠাভ্যাস ও সৃজনশীল প্রতিযোগিতার ক্ষেত্রেও নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলেছেন। তাহমিদুর রব সাকিবের এই সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ জামিয়ান শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম।
জামেয়া অ্যালামনাই নেটওয়ার্ক তাহমিদুর রব সাকিবকে আন্তরিক অভিনন্দন জানায় এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, চিকিৎসা শিক্ষা ও মানবসেবার পথে অগ্রযাত্রার জন্য দোয়া কামনা করে।
আল্লাহ তাঁকে জ্ঞান, আমল ও মানবসেবার মাধ্যমে জাতির জন্য কল্যাণের উৎস হিসেবে কবুল করুন, আমিন।















