আজ সন্ধ্যায় জামিয়ার ১৯৯১ ব্যাচের প্রিয় সাবেক ছাত্র আবদুল মুনায়েম এনামুল হক জনাবের বাসায় দেখা করতে আসে। তিনি আন্তরিক ভালবাসার নিদর্শন হিসেবে জনাব কে জন্য কিছু উপহারও নিয়ে আসেন।
আবদুল মুনায়েম ছিলেন জামেয়ার ছাত্রাবাসের আবাসিক ছাত্র। দীর্ঘ সময় পর তার সাথে আলাপচারিতার মাঝে অনেক স্মৃতি ফিরে আসে। শিক্ষক – শিক্ষার্থীর সেই পুরোনো বন্ধন আবারও যেন নতুনভাবে অনুভূত হল।
তার এই সৌজন্য সাক্ষাতে খুবই ভাল লেগেছে।
জনাব বলেন “আমি দোয়া করি, জামেয়ার সকল ছাত্র সর্বদা ভাল থাকুক, সফলতার পথে অগ্রসর হোক।”


