হঠাৎ জামেয়া কর্তৃপক্ষের নতুন নির্দেশ – এখন থেকে ছাত্রছাত্রী সবাইকে সাদা পিটি-শু পরে স্কুলে আসতে হবে।
কৈশোরের স্বাধীনচেতা মনে নতুন নিয়মটি যেন ছিল বিরাট এক আঘাত!
Ahsan Sadee Al-Adil তাঁর জামেয়া জীবনের স্মৃতিচারণে লিখেছেন, অনেকেই তখন আগের মতো স্যান্ডেল পরেই স্কুলে আসতেন। তবে নিয়মও মানতে হবে – তাই পিটি-শুর জায়গা হলো বই-খাতার সঙ্গে স্কুলব্যাগে।
Assembly র ঠিক আগে স্যান্ডেল খুলে সাদা পিটি-শু পরে PT-তে যাওয়া, প্রথম পিরিয়ড কোনোভাবে পার করা – তারপর আবার পিটি-শু ব্যাগে, পায়ে প্রিয় স্যান্ডেল!
তাঁর ভাষায়, এতে যেন একই সঙ্গে পাওয়া যেত “আইন ভাঙার আনন্দ এবং অবজ্ঞার স্বস্তি”।
আজ ফিরে তাকালে সেই ছোট্ট ‘বিদ্রোহ’ শুধুই হাসির স্মৃতি নয়।
একদিকে ছিল কৈশোরের নিয়ম ভাঙার দুর্নিবার আকাঙ্ক্ষা; অন্যদিকে ছিল শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে জামেয়ার নিরন্তর প্রচেষ্টা।
তখন যে নিয়মকে মনে হয়েছিল স্বাধীনতার ওপর ‘প্রচণ্ড আঘাত’, বহু বছর পর সেই ঘটনাই হয়ে উঠেছে স্কুলজীবনের মধুর স্মৃতি।
সময় বদলায়, দৃষ্টিভঙ্গিও বদলায়। যে নিয়ম একদিন বিরক্তির কারণ ছিল, কখনো কখনো সেটিই বহু বছর পর হাসিমুখে ফিরে দেখার মতো গল্প হয়ে থাকে।
স্মৃতি টি ২০০১ ব্যাচের Ahsan Sadee Al-Adil ৩০ মে ২০২৪ তারিখে Shahjalal Jamia Islamia School & College Alumni Association Facebook Group এ শেয়ার করেন।


