জামেয়া ১৯৯১ ব্যাচের UK Get Together এর রজতজয়ন্তী উদযাপন 🇬🇧

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ১৯৯১ ব্যাচের যুক্তরাজ্যে বসবাসরত জামেয়ানরা ৯ ও ১০ আগস্ট ২০২৬ দুই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন তাঁদের ২৫তম UK Get Together এর রজতজয়ন্তী। এবারের আয়োজন অনুষ্ঠিত হয় Oldham এ।

প্রতিবছর যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৯৯১ ব্যাচের বন্ধুরা এই সামার গেট টুগেদারের আয়োজন করে আসছেন। এবারের রজতজয়ন্তী আয়োজনের উদ্যোগ নেন তাঁদের বন্ধু মোয়াজ্জেম শিপন ও বর্তমান আয়োজক আনসার ইসলাম। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বন্ধুরা এতে যোগ দেন। এই বিশেষ মিলনমেলায় অংশ নিতে রফিকুজ্জামান শাহিন দুবাই থেকে এবং ফয়জুল ইসলাম কানাডা থেকে যুক্তরাজ্যে আসেন।

রজতজয়ন্তী মিলনমেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রীতি ক্রিকেট ম্যাচ। প্রতিবছরের মতো এবারও দুই দলের অধিনায়ক ছিলেন আনসার ইসলাম ও রফিকুজ্জামান শাহিন। বন্ধুত্ব, আনন্দ আর পুরোনো দিনের স্মৃতিচারণে ক্রিকেট হয়ে ওঠে আয়োজনের প্রাণবন্ত একটি অংশ।

এবারের আয়োজনে বন্ধুত্বের পাশাপাশি সুস্থতা ও সামাজিক দায়বদ্ধতাও পেয়েছে বিশেষ গুরুত্ব। Step App এর মাধ্যমে তিন মাসে One Million Steps পূরণের উদ্যোগে দেশ-বিদেশে থাকা ’৯১ ব্যাচের বন্ধুরা অংশ নেন। নিয়মিত হাঁটার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিল চ্যারিটি কার্যক্রমও।

দুই দিনের এই মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন আমির খসরু, সুয়েব খান, শামীম ইকবাল, নিজাম চৌধুরী, ফখরুদ্দিন রাজি, মোরশেদ সিদ্দিকী, সোহেল রশিদ, এহতেশামুল হক, ছাদ আহমেদ, কাউসার আহমেদ, সাজ্জাদ আহমেদ, কাজী শহিদুল, কাজী সাইফুল ও মাসুদ মুন্না।

১৯৮০ সালে জামেয়ার শ্রেণিকক্ষে যে বন্ধুত্বের শুরু, চার দশকেরও বেশি সময় পরও সেই বন্ধন অটুট। সময়ের পথচলায় বন্ধুরা ছড়িয়ে পড়েছেন যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে; কিন্তু জামেয়ার স্মৃতি, বন্ধুত্ব ও পারস্পরিক টান তাঁদের বারবার একত্র করেছে। যুক্তরাজ্যের মাটিতে তাঁদের ২৫তম গেট টুগেদারের রজতজয়ন্তী সেই দীর্ঘ পথচলারই এক অনন্য উদযাপন।

Jamia Alumni Network এর পক্ষ থেকে ’৯১ ব্যাচের সকল জামেয়ানকে এই রজতজয়ন্তী আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জামেয়ার আঙিনায় গড়ে ওঠা তাঁদের বন্ধুত্বের এই সুন্দর বন্ধন প্রজন্ম থেকে প্রজন্মে জামেয়ানদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।

1991 Batch Summer Get Together

তথ্যসূত্র: https://www.facebook.com/share/1DJLJm9iXu/

Discover more from Jamia Alumni Network

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading