বাংলাদেশে একচুয়ারিয়াল পেশার উন্নয়নে জাতিসংঘ (UNDP) – এর সঙ্গে একযোগে কাজ করছেন জামেয়ার এই গর্বিত প্রাক্তন শিক্ষার্থী
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও একচুয়ারিয়াল কনসালটেন্ট আহমদ ইমরান হাসান লস্কর (ব্যাচ ১৯৯৬) সম্প্রতি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) – এর “Global Actuarial Initiative in Bangladesh (GAIN)” প্রকল্পে উল্লেখযোগ্য অবদান রেখে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছেন।
বাংলাদেশে একচুয়ারিয়াল পেশার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের একচুয়ারিয়াল পেশাজীবীদের জন্য টেকসই কাঠামো তৈরিতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
UNDP কর্মসূচিতে ইমরান লস্করের নেতৃত্ব
২০২৫ সালের ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) আয়োজিত “Global Actuarial Initiative (GAIN) in Bangladesh” এ নেতৃত্ব দেন Actuary Bangladesh এর প্রধান নির্বাহী আহমদ ইমরান হাসান লস্কর – Imran Loskar।
তিনি বাংলাদেশের একচুয়ারিয়াল পেশার উন্নয়নের দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনা উপস্থাপন করেন। UNDP টিমে উপস্থিত ছিলেন প্রাচ্য মেহতা (FIA), ডেরেক ফ্রাঙ্ক নিউটন (FIA), ডোনাল্ড আলেকজান্ডার ম্যাকলয়েড ও মইনুল ইসলাম।
ইমরান লস্কর বীমা ও ফাইন্যান্স খাতের সীমাবদ্ধতা এবং প্রশিক্ষণ-ভিত্তিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন, যা UNDP এর প্রতিনিধিরা উচ্চ প্রশংসা করেন।
তিনি প্রবাসী বাংলাদেশি একচুয়ারী ও বিশ্লেষকদের (যার মধ্যে ছিলেন শাহজান আলম FIA, তাহা আহমদ FIA, এবং রাগীব এহসান FIA) সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখেন। শেষ দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বাংলাদেশের একচুয়ারিয়াল সেক্টরের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন এবং পেশাগত স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
জামেয়ান হিসেবে এক অনুপ্রেরণামূলক ভূমিকা
তিনি একাধারে একজন একচুয়ারিয়াল বিশ্লেষক, নীতি পরামর্শক, শিক্ষক ও ইসলামিক ফাইন্যান্স গবেষক। জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ইমরান লস্কর গর্বের সঙ্গে স্বীকার করেন –
“জামেয়ার শিক্ষা ও নৈতিক ভিত্তি আমার চিন্তা, বিশ্লেষণ এবং নেতৃত্বের প্রতিটি ধাপে অনুপ্রেরণা যোগায়।”
তিনি বিশ্বাস করেন, জ্ঞান, সততা ও সেবামূলক নেতৃত্ব – এই তিনটি গুণই জামেয়া তাঁকে দিয়েছে, যা আজ তাঁর পেশাগত জীবনের দিশারী।
জাতিসংঘের গ্লোবাল একচুয়ারিয়াল ইনিশিয়েটিভে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা শুধু পেশাগত সাফল্য নয় – এটি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্যও এক গর্বের মুহূর্ত।
আহমদ ইমরান হাসান লস্কর, যিনি আজ দেশের একচুয়ারিয়াল খাতের আন্তর্জাতিক কণ্ঠ, তিনি প্রমাণ করেছেন – জামেয়া শুধু শিক্ষা দেয় না, জামেয়া গড়ে তোলে চিন্তাশীল, সৎ ও নেতৃত্বগুণে উজ্জ্বল মানুষ।
বর্তমান পেশাগত অবস্থান ও অবদান
🔹 Chief Executive Officer, Actuary Bangladesh
🔹 Actuarial Consultant, Alpha Islami Life Insurance Ltd
🔹 Actuarial Consultant, Protective Islami Life Insurance Ltd (PILIL)
🔹 Member, Shariah Council Committee, Chartered Life Insurance PLC
🔹 General Secretary, Quranic Arena
🔹 Vice Chair, Green Trust Group
তথ্যসূত্র: Actuary Bangladesh ফেসবুক পেইজ






