মতবিনিময় সভার মাধ্যমে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি শুরু

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গৌরবময় ৫০ বছর পূর্তি (Golden Jubilee) উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ফলপ্রসূ মতবিনিময় সভা শনিবার, ৪ জুলাই ২০২৬ প্রতিষ্ঠানের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী।

সভায় উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ জনাব আব্দুস শাকুর, অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার, এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয়, সুশৃঙ্খল ও সর্বজনীন করার লক্ষ্যে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাথমিক প্রস্তুতি গ্রহণের জন্য একটি অস্থায়ী আহবায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত সার্বিক প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করবে।

অস্থায়ী আহবায়ক কমিটি:

আহবায়ক: অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী

যুগ্ম আহবায়ক: ১. জনাব মোস্তফা কামাল, সহকারী প্রধান শিক্ষক
২. এমদাদ আহমদ সিদ্দিকী (১৯৮৯ ব্যাচ)
৩. জাহিদ উদ্দিন (১৯৯০ ব্যাচ)
৪. রেজাউল হক দুলাল (২০০১ ব্যাচ)

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, প্রতিটি ব্যাচ থেকে চারজন প্রতিনিধি (দুইজন ছেলে ও দুইজন মেয়ে) মনোনীত করা হবে। সকল ব্যাচের প্রতিনিধিদের নিয়ে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ৫০ বছর পূর্তি উদযাপন কমিটি গঠন করা হবে, যা সুবর্ণজয়ন্তী আয়োজনের সকল কার্যক্রম পরিচালনা করবে।

সভা শেষে উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে, দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ও সাবেক শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত অংশগ্রহণে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২৮ সালে ৫০ বছর পূর্তি উদযাপন প্রতিষ্ঠানের ইতিহাসে একটি অবিস্মরণীয় মাইলফলকে পরিণত হবে।

সংযোজনী (Addendum)

৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করতে জামেয়া অ্যালামনাই নেটওয়ার্কে অনলাইন নিবন্ধন (Registration) সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

এ লক্ষ্যে, যেসব প্রাক্তন শিক্ষার্থী এখনো নিবন্ধন করেননি, তাঁদেরকে অনলাইনে নিবন্ধন ফরম পূরণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে:

http://www.jamiaalumni.org/register-now

ইনশাআল্লাহ, সকল প্রাক্তন শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হলে ২০২৮ সালের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি (Golden Jubilee) উদযাপনসংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ঘোষণা, সুবর্ণজয়ন্তী ইভেন্ট রেজিস্ট্রেশন, আপডেট ও তথ্য দ্রুত এবং সহজে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ইতোমধ্যে নিবন্ধন সম্পন্নকারী অনেক প্রাক্তন শিক্ষার্থীর কাছে Jamia Alumni ID ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। যারা নিবন্ধন সম্পন্ন করার পরও তাঁদের Alumni ID পাননি অথবা নিবন্ধন-সংক্রান্ত কোনো সহায়তা প্রয়োজন, তাঁরা অনুগ্রহ করে এই ইমেইল info@jamiaalumni.org এ  যোগাযোগ করুন।

Discover more from Jamia Alumni Network

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading