২৬ জানুয়ারী ১৯৭৮, স্বাধীন বাংলাদেশে শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, মেধার সঠিক বিকাশ সাধন এবং নৈতিকতায় আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় শাহজালাল জামেয়া ইসলামিয়া। প্রথম দিকে নগরীর রায়নগরের একটি ভাড়া বাসাতে যাত্রা শুরু করে সিলেটের স্বনামধন্য এ প্রতিষ্ঠান। কিছু লোকের ঐকান্তিক প্রচেষ্টায় অল্প দিনের মধ্যেই ২৫শে মে, ১৯৭৮ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আজ হাটি হাটি পা পা করে সেই জামেয়ার এতো বিশাল হওয়ার পেছনে রয়েছে অসংখ্য নিবেদিতপ্রাণ আদর্শ মানুষের কঠোর শ্রম ও আত্মত্যাগের ইতিহাস। সেই সোনালী মানুষেরা তাদের স্বপ্নের চারাকে বিগত কয়েক দশকে ইতোমধ্যে ছড়িয়ে দিয়েছেন হাজারো ছাত্রছাত্রীদের মধ্যে। বর্তমান সমাজের পঙ্কিলতা থেকে মুক্তির জন্য আমাদের প্রয়োজন সেই চিরন্তন শাশ্বত চেতনাকে লালন করা, যেই চেতনা আইয়্যামে জাহেলিয়াতের মাঝে আলো এনেছিলো। আরো জেনে রাখা প্রয়োজন আমাদের পূর্বসূরিদের ইতিহাস। একটি কথা খুবই প্রসিদ্ধ, ইতিহাসে চেতনা, চেতনায় বিপ্লব, বিপ্লবে মুক্তি।
Source: Akib Irfan

