শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং পেশাদার শেফ সালিম আহমেদ (ব্যাচ ২০০৫) আবারও প্রমাণ করলেন তাঁর প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মূল্য। Chef’s Federation of Bangladesh (CFB) – এর মর্যাদাপূর্ণ জাতীয় প্রকাশনা 📖 “Bangladeshi Chefs Pride – From Kitchen to Nation” ম্যাগাজিনের এবারের সংখ্যায় তাঁর জীবনী প্রকাশিত হয়েছে।
এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয় – বরং জামেয়ার জন্যও এক গর্বের মুহূর্ত, কারণ সালিম বৈশ্বিক রন্ধনশিল্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এক নতুন উচ্চতায়।
তিনি আরও যোগ করেন
“একজন professional chef যখন একটি hotel বা restaurant পরিচালনা করে, তখন তাকে প্রতিষ্ঠানের মালিকের দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হয়। Chef-এর সার্থকতা তখনই, যখন তাঁর কাজ সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যায়।”
কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার উৎস
সালিম তাঁর সাফল্যের পেছনে পরিবার, সহকর্মী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
“তোমাদের ভালোবাসা ও দোয়া প্রতিটি ধাপে আমাকে শক্তি দিয়েছে।”
জামেয়া অ্যালামনাই নেটওয়ার্ক তাঁর সাফল্যে গর্বিত
সালিম আহমেদের অর্জন জামেয়া অ্যালামনাইদের জন্য এক অনুপ্রেরণা। রন্ধনশিল্পের মতো চ্যালেঞ্জিং ও সৃজনশীল পেশায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে।
জামেয়া অ্যালামনাই নেটওয়ার্ক তাঁর ক্রমাগত সাফল্য এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কুলিনারি ইন্ডাস্ট্রিকে উজ্জ্বল করার প্রচেষ্টার জন্য শুভকামনা জানায়।





