সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় এক অনন্য ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান – “গল্প-কথা”।
এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জামেয়ার ১৯৯২ ব্যাচের কৃতি শিক্ষার্থী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সচিব পদমর্যাদায়) ড. মুহাম্মদ ইমাদুর রহমান।
ইরিকসনে দীর্ঘ ও গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিয়ে তিনি বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই প্রথম তাঁর সঙ্গে এক আন্তরিক “গল্প-কথা” সন্ধ্যায় মিলিত হন প্রাক্তন সহপাঠী ও জুনিয়র-সিনিয়র জামেয়ানরা।
অনুষ্ঠানজুড়ে ছিল উষ্ণতা, আন্তরিকতা ও অনুপ্রেরণায় ভরা পরিবেশ – “কথা হলো, গল্প হলো, স্মৃতিচারণ হলো – সর্বোপরি দেশ নিয়ে ভাবনা ও প্রত্যাশাগুলো জানানো-জানার সুযোগ হলো।”
সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও আড্ডা, আলোচনা আর হাস্যরসে সময় কেটে গেল অজান্তেই। ড. ইমাদুর রহমান ভাই তাঁর বক্তব্যে দেশ, প্রযুক্তি ও তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত দিকনির্দেশনা দেন এবং বলেন,
“বাংলাদেশের তরুণরা মেধা, সততা ও দূরদর্শী চিন্তার মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব দিতে সক্ষম।”
উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বলেন –
“আমরা জামেয়া পরিবার ড. ইমাদ ভাইয়ের এই অসামান্য অর্জনে গর্বিত। ইনশাআল্লাহ, তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সঠিক দিকনির্দেশনায় এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রাক্তন শিক্ষার্থী, যার মধ্যে ছিলেন মোহাম্মদ ফজলুল হক সোহেল, ইমরান লস্কর, আব্দুল কাবির, পরশ হাদি, আব্দুল মুনিম রুহেল প্রমুখ।
উপস্থিত সকলেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন – “এমন একটি সুন্দর ও অনুপ্রেরণামূলক আয়োজন শুধু বন্ধন নয়, প্রজন্ম থেকে প্রজন্মে জামেয়ার গর্বিত ঐতিহ্যকে আরও দৃঢ় করবে।”
২৪ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৩০টা – কাবাবিয়া রেস্টুরেন্ট, সুবানিঘাট, সিলেট
24 January 2025, Dr Imadur Rahman (1992 Batch), Sylhet


















































