শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. হিফজুর রহমান খান সম্প্রতি বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) পদে নিয়োগ পেয়েছেন। জামেয়ার পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
মো. হিফজুর রহমান খান দীর্ঘদিন ধরে স্কাউট আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে তরুণদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ ও মানবসেবামূলক কাজে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
🔹 দায়িত্বসমূহের মধ্যে উল্লেখযোগ্য –
তিনি Women and Children at Concern (WCC) এর Asian Financial Director হিসাবে দায়িত্ব পালন করছেন।
আটার সিলেট জোনের সাবেক যুগ্ম সম্পাদক
দি সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক পরিচালক
তিনি বর্তমানে বাংলাদেশ স্কাউটস গ্রুপ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জামেয়ার পক্ষ থেকে মো. হিফজুর রহমান খানকে এই নতুন দায়িত্বে নিয়োগপ্রাপ্তির জন্য আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।
আল্লাহ তায়ালা তাঁকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও সফলতার সঙ্গে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দিন, আমিন।
Hifzur Rahman Khan, 1989 Batch, Bangladesh Scouts, Sylhet





