চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের মিলেনিয়াম ব্যাচ (২০০০ ব্যাচ)-এর প্রাক্তন শিক্ষার্থী ডা. শাহেদ আহমদ (Dr Shahed Ahmad) মানবাধিকার জোট কর্তৃক “মানবাধিকার পীস অ্যাওয়ার্ড–২০২৩”-এর জন্য মনোনীত হয়েছেন।
মানবাধিকার জোটের পক্ষ থেকে প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে যে, ডা. শাহেদ আহমদ মানবতার সেবায় চিকিৎসাক্ষেত্রে যে নিষ্ঠা ও অবদান রেখেছেন, তা সমাজে ইতিবাচক পরিবর্তন ও মানবকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা বিচারপতি বীর হাশেম আলী এবং সমাজসেবক ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
এই গৌরবময় অর্জনের জন্য জামেয়ার পক্ষ থেকে ডা. শাহেদ আহমদকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আল্লাহ তাআলা তাঁর কল্যাণময় কর্মকে কবুল করুন এবং আরও সফলতা দান করুন – আমিন। ১ নভেম্বর ২০২৩
Dr. Shahed Ahmad MBBS(2009), FCPS (Medicine) (Internal Medicine)
Senior Consultant – Medicine – Al Haramain Hospital Pvt. Ltd.
Associate Professor, Department of Medicine, Sylhet Women’s Medical College and Hospital (SWMC)





