সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তিনির্ভর পরিচালনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে Pathshala – পাঠশালা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে জামেয়া তাদের প্রশাসনিক কাজ, উপস্থিতি, ফলাফল প্রস্তুতি, একাডেমিক পর্যবেক্ষণ এবং অভিভাবক যোগাযোগ প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ এবং ডিজিটালভাবে সমৃদ্ধ করার পথে এগিয়ে গেল।
ডিজিটাল যুগে প্রবেশ – যুগোপযোগী সিদ্ধান্ত
বর্তমান সময়ের শিক্ষা কাঠামো প্রযুক্তিনির্ভর। তাই স্কুল ব্যবস্থাপনায় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দ্রুত, নির্ভুল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা এখন সময়ের দাবি। পাঠশালা সফটওয়্যার গ্রহণের মাধ্যমে জামেয়া এই রূপান্তরের উপযুক্ত পদক্ষেপ নিয়েছে।
অন্যরকম গর্ব – ট্রেইনার ছিলেন জামেয়ারই একজন প্রাক্তন ছাত্র
এই প্রশিক্ষণের বিশেষ আকর্ষণ ছিল, সফটওয়্যারের ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জামেয়ার একজন গর্বিত প্রাক্তন ছাত্র জাফর আহমদ।
প্রতিষ্ঠানের আইটি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত Pathshala ইন-হাউস ট্রেইনিংে জাফর আহমদ সম্মানিত শিক্ষকবৃন্দকে সরাসরি প্রশিক্ষণ প্রদান করেন। একজন Alumni হিসেবে এই ডিজিটাল যাত্রায় অংশ নেওয়া তার জন্য যেমন গর্বের, তেমনি প্রতিষ্ঠানটির জন্যও একটি অনুপ্রেরণামূলক অধ্যায়।
জাফর আহমদ বলেন:
“ডিজিটাল পথচলার অংশ হতে পেরে আমি গর্বিত। আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ব্যবহারের এই অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে আশা রাখি।”
জামিয়ার ভবিষ্যৎ আরও প্রযুক্তিনির্ভর
এই সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি:
একাডেমিক ও প্রশাসনিক কাজে গতি আনবে
তথ্য ব্যবস্থাপনা আরও নির্ভুল হবে
শিক্ষক-ছাত্র-অভিভাবক সবার মধ্যে সমন্বয় বাড়বে
ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় এগিয়ে থাকা প্রতিষ্ঠানের তালিকায় আরও দৃঢ়ভাবে অবস্থান করবে
জামিয়া পরিবার আশা করছে, এই ডিজিটাল রূপান্তর ভবিষ্যতের শিক্ষা পরিচালনায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।
Patshala Management Software, Jafor Ahmed, Jamia Alumnus, In-House Training










