সিলেট নগরীর ঐতিহ্যবাহী ঝেরঝেরী পাড়ার সামাজিক, মানবিক ও ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এগিয়ে এসেছেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাতজন কৃতী প্রাক্তন শিক্ষার্থী। এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ সেশনের নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সাতজনই জামেয়ার সাবেক শিক্ষার্থী, যা জামেয়া পরিবার ও ঝেরঝেরী পাড়াবাসীর জন্য গর্বের বিষয়।
নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত জামেয়ানরা হলেন – ১৯৯০ ব্যাচের তারেক আহমদ খান (সহসভাপতি), ১৯৯৬ ব্যাচের ডা. মো. ফজলুল হক সোহেল (সাধারণ সম্পাদক), ২০০০ ব্যাচের ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান বাবু (সাংগঠনিক সম্পাদক), ২০০৫ ব্যাচের শামসুর রহমান কামাল (দফতর সম্পাদক), মো. তাহছিন উদ্দিন চৌধুরী (সমাজকল্যাণ সম্পাদক), ১৯৯৮ ব্যাচের সাইফুল আলম সিদ্দিকী টিপু (কার্যকরী সদস্য) এবং ২০০০ ব্যাচের ডা. সাহেদ আহমদ (কার্যকরী সদস্য)।
একই এলাকার একটি ঐতিহ্যবাহী সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃত্বে সাতজন জামেয়ানের সম্পৃক্ততা নিঃসন্দেহে একটি বিরল ও অনুকরণীয় ঘটনা। এটি প্রমাণ করে যে, জামেয়া কেবল শিক্ষাদানেই সীমাবদ্ধ নয়; বরং সমাজসচেতন, দায়িত্বশীল এবং জনকল্যাণে নিবেদিত মানুষ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে ঝেরঝেরী পাড়ার ক্রীড়া, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। সেই ধারাবাহিকতায় সাতজন জামেয়ানের সক্রিয় নেতৃত্ব সংগঠনটির কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে এলাকাবাসী প্রত্যাশা করেন।
সমাজের কল্যাণে প্রাক্তন শিক্ষার্থীদের এই সম্পৃক্ততা বর্তমান প্রজন্মের জন্যও একটি অনুপ্রেরণার উৎস। জামেয়া পরিবার নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানায় এবং তাদের সফলতা ও কল্যাণ কামনা করে।
আল্লাহ তাআলা তাঁদের প্রচেষ্টাকে কবুল করুন এবং সমাজ ও মানবতার কল্যাণে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করুন। আমীন।
দৈনিক জালালাবাদ, 5 March 2026 – Evergreen Sports and Welfare Club



