ঈদের ছুটিতে হঠাৎ স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী, ৯১ ব্যাচের লন্ডন প্রবাসী আমীর খসরু। তাঁর আগমনকে ঘিরে জমে ওঠে এক ছোট্ট কিন্তু হৃদয়ছোঁয়া মিলনমেলা।
প্রিয়জনে পরিণত হওয়া জামেয়ার সাবেক শিক্ষার্থী রেজাউল হক দুলাল ভাইয়ের বাসায় আয়োজিত এই ঈদ আপ্যায়নে উপস্থিত ছিলেন
জনাব এনামুল হক, জামেয়ার প্রাক্তন সিনিয়র শিক্ষক
এমদাদুল হক সিদ্দিকী, SSC ব্যাচ ১৯৮৯
আমীর খসরু, SSC ব্যাচ ১৯৯১, লন্ডন প্রবাসী
মিদাদ ও মাহিন, SSC ব্যাচ ২০২১
ছাত্র-শিক্ষক ও বিভিন্ন ব্যাচের অ্যালামনাইদের এই মিলনমেলা যেন পুরনো দিনের স্মৃতি আবার ফিরিয়ে আনল। আড্ডা, স্মৃতিচারণ, গল্প আর হাসি–আনন্দে ভরে উঠেছিল ঈদের সন্ধ্যা।
🎉 সবার মুখে ছিল একই অনুভূতি – ঈদ মানেই প্রিয় জ্যামিয়ান পরিবারের সঙ্গে ভাগাভাগি করা আনন্দ।
ঈদ মোবারক।





