শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ ব্যাচ ১৬ মার্চ ২০২৫ তারিখে এক সুন্দর ও হৃদয়স্পর্শী ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ প্রিয় শিক্ষক জনাব তুফায়েল আহমদ এর উপস্থিতিতে, যিনি এদিনের বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন।
ইফতার মাহফিলে তিনি শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক দোয়া, মূল্যবান উপদেশ ও স্নেহমাখা কথার মাধ্যমে সবাইকে আলোড়িত করেন। তাঁর বক্তব্যে শিক্ষা, আদব, নৈতিকতা এবং একে অপরের প্রতি সম্মান – এসব মূল্যবোধ আরও একবার স্মরণ করিয়ে দেয় সবার হৃদয়ে।
২০২৪ ব্যাচের এই আয়োজন ছিল বন্ধুত্ব, শ্রদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীর অটুট বন্ধন এবং রমাদানের পবিত্রতার এক অপূর্ব মিলনমেলা।
ব্যাচের সকল সদস্য, বিশেষত আয়োজকদের প্রতি রইল শুভকামনা – তাদের এই সুন্দর উদ্যোগ জামেয়ানদের বন্ধনকে আরও দৃঢ় করুক। Iftar, Jamia 2024 Batch




