৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উজ্জ্বল সাফল্য
জাতীয় পর্যায়ে ক্রিকেটে রানার্সআপ – এসজেআইএসসি-র এক গৌরবময় অর্জন
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ (এসজেআইএসসি) জাতীয় পর্যায়ে ক্রিকেটে রানার্সআপ হয়ে দারুণ সাফল্য অর্জন করেছে। আলহামদুলিল্লাহ।
এই বছরের আয়োজক হিসেবে চট্টগ্রাম দায়িত্ব পালন করছে। প্রতিযোগিতা শুরু হয় ২২ ফেব্রুয়ারি ২০২৫ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৭ ফেব্রুয়ারি ২০২৫, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়াম ও চট্টগ্রাম কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে।
উপজেলা থেকে জাতীয় – এক অতুলনীয় যাত্রা
এসজেআইএসসি ক্রিকেট টিম ধাপে ধাপে –
উপজেলা চ্যাম্পিয়ন
জেলা চ্যাম্পিয়ন
উপঅঞ্চল চ্যাম্পিয়ন
অঞ্চল চ্যাম্পিয়ন (কুমিল্লা–সিলেট–চট্টগ্রাম অঞ্চল)
হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। এই ধারাবাহিক সাফল্যের সুবাদে টিমটি দেশের সেরা প্রতিযোগিতায় পৌঁছে রানার্সআপ হয়ে বিদ্যালয়ের মর্যাদা আরও সমুন্নত করে।
এই অর্জনের পেছনে এসজেআইএসসি-র অধ্যক্ষ, দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং সকল শিক্ষকবৃন্দের অপরিসীম সমর্থন ছিলো অন্যতম প্রেরণা। ক্রীড়া কমিটির পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।
এই অর্জনে ক্রীড়া কমিটির আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ রফিক চৌধুরী, এবং পুরো ক্রিকেট টিমকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ ও অভিনন্দন টিম এসজেআইএসসি
সমাপনী অনুষ্ঠানে দেশসেরা ব্যক্তিত্বদের উপস্থিতি
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কলেজ অডিটোরিয়াম-এ।
প্রধান অতিথি
ডা. শাহাদাত হোসেন
মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন
বিশেষ অতিথিগণ
মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব (মাধ্যমিক), শিক্ষা মন্ত্রণালয়
শোয়াইব আহমাদ খান, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর
মো. আব্দুল মান্নান, মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
হাসিব আজিজ, পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম, চেয়ারম্যান, রাজশাহী বোর্ড
প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, চেয়ারম্যান, বরিশাল বোর্ড
প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম, চেয়ারম্যান, দিনাজপুর বোর্ড
প্রফেসর মিঞা মো. নূরুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
প্রকৌশলী মো. রকিব উল্লাহ, চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল
স্বাগত বক্তব্য
মো. শহিদুল ইসলাম. উপপরিচালক, শারীরিক শিক্ষা
ও সম্পাদক, জাতীয় ক্রীড়া সমিতি
সভাপতিত্ব করেন
প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, ও সভাপতি, সাংগঠনিক কমিটি, ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫
এসজেআইএসসি ক্রিকেট টিমের এই ঐতিহাসিক সাফল্য শুধুমাত্র প্রতিষ্ঠানের নয়, বরং সিলেট ও বাংলাদেশের জন্যও গর্বের এক উজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
১৯ ফেব্রুয়ারি ২০২৫ আলহামদুলিল্লাহ! অঞ্চল চ্যাম্পিয়ন
৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫, ক্রিকেটে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল সিলেট উপ অঞ্চলের চ্যাম্পিয়ন দল হিসেবে কুমিল্লা ও চট্টগ্রাম উপ অঞ্চল দলকে হারিয়ে অঞ্চল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি হতে চট্রগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দেশের চার অঞ্চলের চারটি চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়ে দেশ সেরা হওয়ার জন্য খেলবে। জাতীয় পর্যায়ে শাহজালাল জামেয়া বকুল অঞ্চল এর হয়ে প্রতিনিধিত্ব করবে।
ফাইনালে কুমিল্লা নির্ধারিত ৫ওভারে ৪১ রানের লক্ষ্য ছুড়ে দেয় শাহজালাল জামেয়াকে। জবাবে শাহজালাল জামেয়া ব্যাট করতে নেমে ৪.২ ওভারে ব্যাটিং করে জয়লাভ করে।
SJISC Jamia Cricket Team, 53rd Winter Cricket Competition, National Level, Runner Up

































১২ ফেব্রুয়ারি ২০২৫ আলহামদুলিল্লাহ।
৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, ক্রিকেটে সিলেট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
অভিনন্দন
টিম এসজেআইএসসি





