আজ ২৪ মার্চ ২০২৫, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে আয়োজন করা হয় এক সুন্দর ও হৃদয়গ্রাহী ইফতার মাহফিল। এ আয়োজনের উদ্যোগ নেয় SSC-২০১৯ ব্যাচের ছাত্ররা এবং SSC-২০২৫ ব্যাচের পরীক্ষার্থীরা।
পবিত্র রমজান মাসের এই মাহে রহমতের দিনে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তনদের অংশগ্রহণে একটি সৌহার্দ্যময় পরিবেশ সৃষ্টি হয়। ইফতার পূর্ববর্তী সময়ে ধর্মীয় আলোচনা, কুরআনের কথা ও দোয়ার মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকল শিক্ষার্থীর সফলতার জন্য প্রার্থনা করা হয়।
আলহামদুলিল্লাহ, সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় ইফতার মাহফিলটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
আয়োজকদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা – আল্লাহ তাদের এই সৎ উদ্যোগ কবুল করুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।
Jamia 2019 and 2025 Iftar Party, Sylhet





