আলহামদুলিল্লাহ্। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে, এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “Research Methodology & Report Writing” কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের রিসার্চ মেথডলজি শিক্ষার কিংবদন্তি প্রফেসর ডা. মোঃ মোজাম্মেল হক দু’দিন বিষয়ভিত্তিক পাঠদান ও হাতে–কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. তারেক আজাদ। প্রধান অতিথি ছিলেন এনডিএফ সিলেট জেলা শাখার সভাপতি এবং শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহীম কায়সার। পরিচালনায় ছিলেন এনডিএফ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, ১৯৯৬ ব্যাচের জামেয়ান ডা: মোহাম্মদ ফজলুল হক সোহেল।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম দাউদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ও এনডিএফ সিওমেক শাখার সভাপতি ডা. খালেদ মাহমুদ, এবং মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান প্রফেসর সায়েক আজীজ চৌধুরী।
কর্মশালায় বিশেষ ভূমিকা পালন করেন জামেয়া অ্যালামনাই ডা. ফজলুল হক শুহেল (এসএসসি ১৯৯৬ ব্যাচ), যিনি বর্তমানে জালালাবাদ রাগীব–রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)–এর সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মশালার গুরুত্ব ও চিকিৎসা গবেষণায় জামেয়ানদের অবদান
আধুনিক চিকিৎসা খাত দ্রুত বদলে যাচ্ছে – নতুন আবিষ্কার, প্রযুক্তি ও প্রটোকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে চিকিৎসকদের গবেষণায় দক্ষ হওয়া অপরিহার্য। এই ধরনের কর্মশালা –
চিকিৎসকদের Evidence–based Practice গড়ে তোলে
রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থায় নির্ভুলতা বৃদ্ধি করে
নীতিনির্ধারণী অগ্রগতিতে বিশেষজ্ঞদের প্রস্তুত করে
ভবিষ্যৎ চিকিৎসকদের প্রশিক্ষণকে আরও আধুনিক করে
সার্বিকভাবে দেশের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করে
শাহজালাল জামেয়ায় গড়ে ওঠা মূল্যবোধ – দায়িত্বশীলতা, মানবসেবা, নেতৃত্ব ও নৈতিকতা
Newspaper Article: Daily Naya Diganta
Dr Fazlul Haque Shuhel, 1996 Batch








