জামেয়া ২০১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোশাররফ রাহমান আসিফ সম্প্রতি সিলেটভিত্তিক সামাজিক সংগঠন মৌবন সমাজকল্যাণ সংস্থা এর কার্যনির্বাহী কমিটিতে ‘সহ সাংগঠনিক সম্পাদক’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মৌবন আবাসিক এলাকা, সোবহানিঘাট, সিলেট এ সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় এই সংগঠনের নতুন কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আসিফের এই দায়িত্ব গ্রহণ আবারও প্রমাণ করে যে জামেয়ানরা শিক্ষাঙ্গনের বাইরে সমাজসেবা, সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব রেখে চলেছেন। জামিয়া পরিবার তাঁর এই অগ্রযাত্রায় গর্বিত এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করে।
Musharraf Hussain Asif, 2019 Batch



